Sunday, March 8, 2026

গণতান্ত্রিক সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল ভারত

Date:

Share post:

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-র তথ্য অনুযায়ী, গণতান্ত্রিক সূচকে ১০ ধাপ পিছিয়ে গেল ভারত।
আর এই তথ্যের ভিত্তিতেই ৫১ তম স্থানটি পেয়েছে ভারত। ২০১৯ সালের সূচকে ৬.৯০ পয়েন্ট নিয়ে ভারতের স্থান ৫১ তম। ২০১৮ সালে ৭.২৩ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ছিল ৪১-এ। ভারতের এই লজ্জাজনক অধঃপতনের কারণ হিসেবে ভারত সরকারের সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্তকে দায়ী করেছে ইআইইউ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি।
বিশ্বের কোন দেশের সরকার কতটা সক্রিয়, দেশের নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ, নাগরিকদের অধিকার কতটা সুরক্ষিত, রাজনৈতিক সংস্কৃতি কেমন তা বিচার করে ২০০৬ সাল থেকে গণতন্ত্র সূচক প্রকাশ করে আসছে ইআইইউ।
সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় স্থানে আইসল্যান্ড এবং তৃতীয় সুইডেন। প্রথম দশের মধ্যে থাকা বাকি দেশগুলি যথাক্রমে নিউজ়িল্যান্ড,  ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া ও সুইৎজ়ারল্যান্ড।

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগে আজ রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

ভোটমুখী বাংলায় নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি কতটা এগোল তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন...

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের সভা

রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত...