Sunday, May 24, 2026

নেতাজির জন্মদিনে ছুটি ফেরালেন হেমন্ত সরেন

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ঝাড়খন্ড সরকার।নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় এ ঘোষণা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তার টুইট বার্তায় লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘কর্মভূমি’ হচ্ছে ঝাড়খন্ড। দেশের সেবায় নিয়োজিত নেতাজি এই রাজ্যে থেকেই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। তাকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে রাজ্যের সব সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।ঝাড়খন্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর ধানবাদের ভাগা স্টেশনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে নেতাজির নাম। স্টেশনটি থেকে স্বাধীনতার জন্য কাজ করেন তিনি৷ সেখানে নেতাজির অনেক পরিচিতজনও থাকতেন ৷ যারা নেতাজিকে অনেক সময়ই সাহায্য করতেন পুলিশের হাত থেকে পালিয়ে যেতে।
বিজেপি সরকার ২০১৫ সাল থেকে ছুটি তুলে দিয়েছিল। নেতাজিকে শ্রদ্ধা জানানোর এই সিদ্ধান্তের জন্য হেমন্তকে চিঠি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েই সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘অন্যদের দেশপ্রেমের পাঠ না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা।’’


Related articles

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...