Saturday, May 16, 2026

কেন্দ্রীয় বাজেটের আগেই তিন বিমা সংস্থার সংযুক্তিকরণ!

Date:

Share post:

ন্যাশনাল ইনসিওরেন্স, ওরিয়েন্টাল ইনসিওরেন্স এবং ইউনাইডেট ইন্ডিয়া ইনসিওরেন্স কোম্পানিকে সংযুক্ত করে বাজেটের আগেই একটিই বিমা সংস্থায় পরিণত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে। সোমবার কলকাতায় এই তিন সংস্থার সংযুক্তিকরণের জন্য অনুমোদন দেওয়ার জন্য ন্যাশনাল ইনস্যুরেন্স সংস্থার বোর্ডের বৈঠক হয়৷ এই বৈঠকে সংযুক্তিকরণের অনুমোদন দেওয়া হয়েছে ৷
আগামী ১ ফেব্রুয়ারি বাজেটে এইজন্য প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার বিশেষ অতিরিক্ত পুঁজি সহায়তা বরাদ্দ করা হচ্ছে বলে সূত্রের খবর। ২০১৮ সালের বাজেট ঘোষণায় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন ভবিষ্যতে এই তিনটি বিমা সংস্থাকে সংযুক্ত করা হবে।আর্থিক মন্দা ও আর্থিক সঙ্কটের কারণে এতদিন এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হলেও, এবার বাজেটের আগেই তা শেষ করতে মরিয়া মোদি সরকার।কারণ, এই তিনটি বিমা সংস্থাই লোকসানে চলছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...