Sunday, March 15, 2026

তৃণমূলের সহযোগিতায় এক দশক পর শাসনের বাড়িতে ফিরলেন মজিদ মাস্টার

Date:

Share post:

শেষপর্যন্ত শাসনের গ্রামের বাড়িতে ফিরলেন মজিদ আলি ওরফে মজিদ মাস্টার।বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরলেন। বাম জমানার ত্রাস দীর্ঘ প্রায় ১১ বছর বাড়িছাড়া ছিলেন। তৃণমূল জমানাতেই তাঁর প্রতাপ খর্ব হয়। বাড়িছাড়া হতে হয়েছিল তাঁকে।
একবার বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু, তৃণমূলের বাধায় তা সম্ভব হয়নি। বুধবার সেই শাসকদলের সহযোগিতাতেই হঠাৎই শাসনের বাড়িতে ফেরেন তিনি। তাকে দেখতে ভিড় জমে যায় তাঁর বাড়িতে।
উত্তর ২৪ পরগনার শাসন থানার শাসন গ্রামেই মজিদ মাস্টারের বাড়ি। তিনি শাসন ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা শাসন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি । তবে ২০১১ সালের পর থেকেই তিনি বারাসতের কাজিপাড়া এলাকায় ছেলে মনিরুল ইসলাম এবং মেয়ের বাড়িতে থাকতেন।
পরবর্তীসময়ে সিপিএম থেকে দূরত্ব তৈরি হওয়ার পাশাপাশি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় মজিদের। তার ছেলে মনিরুল ইসলাম বলেন, তৃণমূল নেতৃত্ব যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের সহযোগিতাতেই আমরা নিজেদের জমিতে চাষ করতে পারছি। বাবা খুবই অসুস্থ ছিলেন কয়েক দিন। মানসিক শান্তির জন্যই বাবাকে বাড়িতে আনা হয়েছে।


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...