Tuesday, June 2, 2026

দেখেই হিন্দু চিনতে পারেন সায়ন্তন!

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জির সমর্থনে এবার সুর চড়িয়ে ঘোষণা বিজেপি নেতা সায়ন্তন বসুর। দুর্গাপুরের শ্যাম কলোনির এক সভা থেকে তিনি ঘোষণা করেন,
হিন্দু হলেই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে, কোনও কাগজও দেখাতে হবে না৷ চেহারা দেখেই নাকি তাঁরা হিন্দুদের চিনতে পারেন বলে দাবি করেন সায়ন্তন। এর আগে পোশাক দেখে মানুষ চেনার কথা বলেছিলেন তাঁরই দলের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী সম্প্রতি খাবার দেখে মানুষের ধর্ম বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন অমিত শাহ। হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি, ফের মুসলিমদের দেশ ছাড়া করার হুমকি দিয়েছেন সায়ন্তন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, যাঁরা সিএএ, এনআরসি-র বিরোধিতা করছেন, তাঁদের চোখের সামনে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হবে। যে হিন্দুরা বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্বের পাশাপাশি রোজগারের ব্যবস্থা করে দেবে বিজেপি। এরপরই তিনি বলেন, ‘হিন্দু দেখলেই চেনা যায়, আমরা ঠিক চিনে নেব।’ সায়ন্তন এই মন্তব্য ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...