Sunday, May 10, 2026

উপাচার্যর ঘরের সামনে ধরণা দিয়ে হাসপাতালে সহ-উপাচার্য

Date:

Share post:

শুক্রবার দুপুরে ধুন্ধুমার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য এবং সহ-উপাচার্যের মধ্যে টাগ অফ ওয়ারে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হল সহ-উপাচার্যকে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর ঘোষ এবং সহ-উপাচার্য গৌতম পালের মধ্যে সঙ্ঘাত বহুদিন থেকেই। উপাচার্যের অভিযোগ সহ-উপাচার্য সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। সম্প্রতি দু’টি বিষয় নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একটি সহ-উপাচার্যের বসার জায়গা নিয়ে, অন্যটি রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে। শুক্রবার দুপুরে গৌতমবাবু উপাচার্যের ঘরের সামনে আসেন। উপাচার্য বেরিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করলে বাদানুবাদ শুরু হয়। গৌতমবাবু অভিযোগ করেন, অন্যায় ভাবে রেজিস্ট্রারকে ছুটিতে পাঠিয়ে তার জায়গায় নতুন একজনকে নিয়োগ করা হয়েছে। পাল্টা উপাচার্য বলেন, তিনি যা করছেন আইন মোতাবেকই করেছেন। এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটি চরম জায়গায় পৌঁছলে গৌতম পাল উপাচার্যের ঘরের সামনে ধরণায় বসেন। তাঁর সঙ্গে যোগ দেন বেশকিছু সহকর্মী। উত্তপ্ত হয় পরিবেশ। স্লোগান দিতে শুরু করে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বেশ কিছুক্ষণ ভন্ডুল হয়। কার্যত অচলাবস্থার পরিবেশ। এর মাঝেই সহ-উপাচার্য গৌতম পাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গোচরে আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ শিক্ষাকর্তার লড়াইয়ে শিকেয় উঠেছে পড়াশোনা।


Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...