Sunday, May 10, 2026

কাঠমান্ডু যাওয়া আরও সহজ ও সস্তায়

Date:

Share post:

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যেতে এবার চালু হচ্ছে সরকারি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করছে এই পরিষেবা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই চালু হয়ে যাওয়ার কথা। ফলে পর্যটনে জোয়ার আসবে বলেই ধারণা।

বছর খানেক আগে একটি বেসরকারি সংস্থা শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু করেছিল। সরকারি যে বাস চালু হচ্ছে সেগুলির শীতাতপ নিয়ন্ত্রিত হব্দ। আসন সংখ্যা ৪৪টি। ভলভো বাসের ভাড়া ১৩৯০, এসি বাসের ভাড়া ১২৫০। যাত্রীদের চা, জল, হালকা খাবার দেওয়া হবে।

যে রূট দিয়ে বাস যাবে তা হলো– শিলিগুড়ি, কাঁকরভিটা, বামনপোখরি, ভদ্রপুর, কাঠমান্ডু। আপাতত ৬টি বাস চলবে। কলকাতা-কাঠমাণ্ডু বিমান ভাড়া প্রায় ১৫ হাজার টাকার কাছাকাছি। এছাড়া ট্রেনে নেপাল গেলেও খরচা অনেকটাই, বাসের ভাড়ার চেয়ে ৫গুণ। ফলে ভলভো যাত্রা জনপ্রিয় হবে মনে করছেন পরিবহন কর্তারা। ভবিষ্যতে সাঁতরাগাছি-পাটনা, কাঁথি-পুরীর মধ্যে সরকারি বাস চালানোর উদ্যোগ নেবে পরিবহন দফতর।

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...