Monday, May 11, 2026

এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করবে মোদি সরকার

Date:

Share post:

হাতে কিছুই রাখবেনা, এবার এয়ার ইন্ডিয়ার  ১০০শতাংশ শেয়ারই বিক্রি করে দেওয়ার জন্য দরপত্র চাইল কেন্দ্র।

এর আগে ২০১৮ সালে কেন্দ্র জানিয়েছিল তারা এয়ার ইন্ডিয়া ৭৬ শতাংশ শেয়ার বিক্রি করতে চায়। কিন্তু তখন কেউ এই শেয়ার কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি।
কেন্দ্রের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সরকারি এই বিমানসংস্থাটির ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। দরপত্র জমা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করার শেষ তারিখ ধার্য হয়েছে ১৭ মার্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই শেয়ার কিনবে তার ওপরে অন্তত ৩২৬ কোটি ডলারের দেনার বোঝা চাপবে। এ ছাড়া আরও দায় থাকবে। কার্যত
ধুঁকতে থাকা এই সংস্থাটি বিক্রি করতে না পারলে আগামী মার্চের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হতে পারে বলে কিছু দিন আগেই জানিয়েছে কেন্দ্র৷
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী দিনকয়েক আগে মন্তব্য করেছিলেন, “২০২০ সালের ৩১ মার্চের মধ্যে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ না হলে উড়ান সংস্থাটি বন্ধ হয়ে যাবে।”

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...