Saturday, March 14, 2026

মানববন্ধনে বিশ্বরেকর্ড কেরলের

Date:

Share post:

কলকাতায় হয়েছিল ১১কিলোমিটারের মানববন্ধন।কলকাতাকে ছাপিয়ে ইতিহাস তৈরি করল কেরলের বাম সরকার। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরুদ্ধে ৬২০কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৈরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন তাঁরা। অংশ নিলেন ৭০লক্ষ রাজ্যবাসী! নিশ্চিত ভাবে কৃতিত্ব মুখ্যমন্ত্রী বিজয় পিনারাই বিজয়নের।

মানববন্ধন হয়েছিল একেবারে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। শুরু হয়েছিল কেরলের উত্তরে কাসড়গড় থেকে। শেষ হয় দক্ষিণের কালিয়াক্কাভিলাই পর্যন্ত। ৬২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন শেষ করার পর বিজন বলেন, আমরা গ্রেট ওয়াল তৈরি করলাম। নাগরিকত্ব সংশোধনী আইন ধর্মনিরপেক্ষতার জন্য বড় বিপদ। সব রাজ্যের আগে আমরাই স্পষ্ট জানিয়ে দিয়েছি, দক্ষিণের এই রাজ্যের মাটিতে সিএএ, এনআরসি বা এনপিআর কার্যকর হবে না।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...