Tuesday, June 23, 2026

টানা ৪০ দিন যুদ্ধ করার লক্ষ্যে অস্ত্রভাণ্ডার সাজাচ্ছে ভারত

Date:

Share post:

চল্লিশদিন টানা যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ভারত এগোচ্ছে। সেই মতোই নিজেদের অস্ত্রভাণ্ডার সাজিয়ে তোলার কাজ শুরু করছে ভারত।প্রতিরক্ষা মন্ত্রক সূত্র খবর,
২০২২-২৩ সালের মধ্যেই এই লক্ষ্যে পৌঁছতে চাইছে সেনা। সূত্রের খবর, চিন এবং পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরও মজবুত করা হচ্ছে।
‘এখনই কোনও যুদ্ধ লাগলে তা সামাল দেওয়ার মতো অবস্থায় নেই ভারত’, এটা যারা ভাবছে, তারা ভুল করছে’,তাদের বার্তা দিতেই এই সিদ্ধান্ত৷ প্রতিরক্ষা মন্ত্রকের খবর, দেশের অস্ত্রভাণ্ডারে যে সব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যেই এবার এগোনো হবে।

সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডার সংক্রান্ত ২০১৭ সালের এক রিপোর্ট প্রকাশ করেছে CAG বা
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল । সেই রিপোর্টে বলা হয়, সেনার অস্ত্রভাণ্ডারে যে ১৫২ ধরনের গোলা-বারুদ মজুত রয়েছে তার মধ্যে ৬১ ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম। তা দিয়ে টানা ১০ দশ দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
CAG-এর এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই বিতর্ক তৈরি হয়। তাই এ বার অস্ত্রঘাটতি পূরণের কাজ শুরু করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র জানাচ্ছে, দেশের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোকে ৮ ধরনের ট্যাঙ্ক ও অন্য অস্ত্রশস্ত্র বানানোর বরাত দেওয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই অস্ত্র তৈরি হবে।

আরও পড়ুন-‘রাজনৈতিক হিসেব মেটাতে কোর্টে নয়, টিভিতে যান’, রাজ্য ও বঙ্গ-বিজেপিকে শীর্ষ আদালত

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...