Tuesday, April 21, 2026

শাহিনবাগ-ইস্যুতে অমিত শাহকে কড়া জবাব দিলেন প্রশান্ত কিশোর

Date:

Share post:

“শাহিনবাগ সমস্যার সমাধান হয়ে যাবে দিল্লির ভোটে বিজেপিকে ভোট দিলেই”৷ ভোটপ্রচারে এমনই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের বক্তব্য ছিল এ রকম, “রাগ নিয়ে EVM-এর বোতাম টিপুন যাতে তার ধাক্কা গিয়ে পড়ে শাহিনবাগে।

শাহকে ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর ফিরিয়ে দিলেন আম আদমি পার্টির জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোর। প্রশান্ত বলেছেন, “রাগ নয় ভালবাসা নিয়েই ৮ ফেব্রুয়ারি EVM-এ বোতাম টিপতে হবে”।

সোমবার এক টুইটে প্রশান্ত কিশোর বলেছেন, ‘‘ভালবাসা নিয়েই ৮ ফেব্রুয়ারি EVM মেশিনের নির্দিষ্ট বাটন প্রেস করতে হবে। যাতে ‘’জোরকা ঝটকা ধীরে সে লাগে’৷ প্রশান্ত লিখেছেন, “ভ্রাতৃত্ব, বন্ধুত্ব যাতে ভবিষ্যতে প্রশ্নের মুখে না পড়ে সে বিষয়টা দেখা দরকার”।

দিল্লির বাবরপুরে এক জনসভায় শাহ বলেছিলেন, ‘‘ভোটের দিন যখন EVM- এর বোতাম টিপবেন, সমস্ত রাগ ঢেলে দিয়ে টিপবেন। রাগের ‘কারেন্ট’ যেন শাহিনবাগে গিয়ে লাগে!’’ শাহের এই মন্তব্যকেই কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর।

Related articles

ভোটবঙ্গে বাইক চালানোয় নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের!

ভোটমুখী বাংলায় মানুষের রুজি- রুটিতে কোপ কমিশনের (ECI)! আগামী ২৩ প্রথম দফা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানাল,...

ট্যাঙ্ক নামান, আমরাও দেখি: কেন্দ্রীয় বাহিনীর ‘অপব্যবহার’ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশন রাজ্যজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এই...

বেড়ানোয় কাঁচি কমিশনের, দিঘা-মন্দারমণি- তাজপুর ছাড়ার নির্দেশ পর্যটকদের!

রাজ্যে প্রথম দফা নির্বাচন (first phase of West Bengal election) শুরু হতে আর মাত্র দু'দিন বাকি। তার আগে...

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...