Wednesday, April 29, 2026

বিজেপির নির্বাচনী সভায় সিএএ বিরোধী স্লোগান, কী নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জির সমর্থনে গলা ফাটাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সন্ধেয় দিল্লির বাবরপুর অঞ্চলে নির্বাচনী সভায় আচমকা ছন্দ পতন। বিজেপির প্রচার সভায় এক ছাত্র সিএএ-র বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। উপস্থিত বিজেপির কর্মী-সমর্থকরা তাঁকে ধরে ফেলেন। মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, তাঁর দিকে চেয়ার ছুড়েও মারা হয়। বিষয়টি নজরে পড়ে স্বয়ং অমিত শাহের। তিনিই সবাইকে সামলান। জনতাকে বলেন, “ওকে ছেড়ে দিন”। পালটা কর্মী-সমর্থকদের ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলেন। ছাত্রটিকে সভা থেকে নিরাপদে বার করে নিয়ে যেতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, জনতা ছেলেটির দিকে চেয়ার ছুড়ছে। সভায় উপস্থিত অন্যান্য বিজেপি নেতারা জানাতে পারেননি তরুণটিকে। পুলিশ সূত্রে খবর, ২১ বছর বয়সী ছেলেটির বাড়ি দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার অঞ্চলে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং-এর ছাত্র। থানায় নিয়ে গিয়ে তাঁকে জেরা করে পুলিশ। তাঁর কাছে কোনও পরিচয়পত্র ছিল না। পরে ছাত্রটিকে ছেড়ে দেওয়া হয়। তবে, নিরাপত্তার স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...