Wednesday, June 24, 2026

অভিজিৎ-মুখ্যমন্ত্রী সাক্ষাতে রাজ্য সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ নোবেলজয়ীর

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিলেন তাঁর মা। সাক্ষাত সেরে রাজ্য সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে মঙ্গলবার সকালেই নজরুল মঞ্চে পৌঁছেছিলেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি’লিট দেওয়া হয় তাকে। ওই অনুষ্ঠান শেষে বিকেল ৪ টে নাগাদ নবান্নে যান তিনি। তাঁদের স্বাগত জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা।
তিনি জানান, “আমি এসেছিলাম শুনতে, জানতে। এখানে কী কী ইন্টারেস্টিং স্কিম আছে তা জানব, সেগুলি নিয়ে পড়াশোনা করব।” রাজ্য সরকারের সঙ্গে কাজ করার প্রসঙ্গে তিনি জানান যে, সুযোগ পেলে অবশ্যই কাজ করবেন। রাজ্য সরকারের একাধিক ইন্টারেস্টিং স্কিম আছে। সেগুলি নিয়ে কাজ করার সুযোগ পাব। তবে এনআরসি প্রসঙ্গে প্রশ্ন করলে কোনও প্রতিক্রিয়া দেননি নোবেলজয়ী। বৈঠক শেষে নোবেলজয়ী ও তাঁর মাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মুখ্যমন্ত্রী।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...