Monday, May 11, 2026

বই লেখায় সেঞ্চুরি হাঁকালেন মুখ্যমন্ত্রী !

Date:

Share post:

বই লেখায় সেঞ্চুরি করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
গত বইমেলা পর্যন্ত সংখ্যাটা ছিল ৮৮। এ বছর ‘সেঞ্চুরি হাঁকিয়ে সেই সংখ্যা এসে দাঁড়ালো ১০১ নট আউট।
মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে এই পরিসংখ্যান প্রকাশ্যে এল।।
গীতবিতানের মতোই ৯৪৬টি কবিতায় সমৃদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’-সহ এ বারের সৃষ্টি ১৩টি বই। ছ’টি বাংলা, ছ’টি ইংরেজি, একটি উর্দু। মমতার যুক্তি, এটাই বৈচিত্রের মধ্যে ঐক্য। বাংলার সঙ্গে আরও ভাষা চর্চার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
তবে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বইয়ে মূল সুর জাতীয় নাগরিক পঞ্জি বা সংশোধিত নাগরিকত্ব আইন। ‘নাগরিক’, ‘মানুষের জন্য উন্নয়নের লক্ষ্যে’ কিংবা উর্দু শায়েরির বই ‘হিম্মত’-এ সেই প্রসঙ্গ এসেছে। ‘হোয়াই উই আর সেয়িং নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর’ শিরোনামে ইংরেজিতে ছোট বইও লিখেছেন তিনি।এই ইন্টারনেটের যুগেও নিজের লেখার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশের আনন্দ তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...