Wednesday, May 20, 2026

হাওয়া অফিসের পূর্বাভাস মেনে সরস্বতী পুজোর সকাল থেকে বৃষ্টি

Date:

Share post:

হাওয়া অফিসে পূর্বাভাস মিলে গেল । একেবারে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। শহরে দাপট অনেকটা বেশি হলেও পশ্চিমাঞ্চল আর মধ্যবঙ্গের জেলাগুলিতে দাপট কিছুটা কম। তবুও সরস্বতী পুজোর সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মোটামুটি সর্বত্র। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছিল। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছিল। বুধবার সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।
মূলত মাঝারি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে অল্প সময়ের জন্য কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়াও।
তবে মাঝেমধ্যে রোদের দেখা মেলায় খুশি পড়ুয়ারা ।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...