Thursday, June 11, 2026

ফাঁসির বিরুদ্ধে কিউরেটিভ পিটিশন অক্ষয়ের, আজ মুকেশ-আর্জির রায়

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আজই নির্ভয়া মামলার অন্যতম দোষী মুকেশ সিং-এর আর্জি নিয়ে রায় ঘোষণা হওয়ার কথা। মঙ্গলবার বিচারপতি ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মুকেশের অভিযোগের শুনানি হয়। এই অভিযোগে তিহার জেলে থাকাকালীন তার উপর যৌন হেনস্থা হয়েছে বলে দাবি করেছে মুকেশ সিং। বুধবার এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা।

এদিকে নির্ভয়াকাণ্ডের আরেক অভিযুক্ত অক্ষয় সিং ফাঁসির সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে। এর আগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আনা রিভিউ পিটিশনটি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে গেলে রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি পেশ করবে সে। তা খারিজ হলে মৃত্যুদণ্ডের আগে চোদ্দদিন সময় তার প্রাপ্য।

তিহার জেল কোড অনুযায়ী, একই অপরাধের ক্ষেত্রে ফাঁসির সাজাপ্রাপ্ত সকলের শাস্তি একসঙ্গে এবং একই সময়ে কার্যকর করতে হবে। ফলে কোর্টের আর্জি বা রাষ্ট্র্রপতির ক্ষমাভিক্ষা সবার সব আর্জির নিষ্পত্তি হলেই নির্ভয়াকাণ্ডে ফাঁসি হওয়া সম্ভব। এই কারণে ১ ফেব্রুয়ারি ফাঁসি সম্ভবত নাও হতে পারে চার দোষীর।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...