Tuesday, May 12, 2026

সিরিজ জয় নিয়ে ধন্ধ, কিউইদের টার্গেট ১৮০

Date:

Share post:

টার্গেট ১৮০। কিউইরা করলে পরের ম্যাচের দিকে নজর থাকবে। আর আজ জিতলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলে আসবে বিরাটদের পকেটে। হ্যামিল্টনে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শুরুটাই হলো ঝড়ের গতিতে। টসে হেরে ভারত ব্যাটিং করতে নামে। ফর্মে ফিরলেন রাজার মেজাজে রোহিত শর্মা। ২৩ বলে হাফ সেঞ্চুরি করলেন। সঙ্গে রাহুল তখন কি অ্যাঙ্কর রোলে। কিন্তু ক্রিজে জমে যাওয়ার পরেও লেগের দিকে সরে এসে গ্র‍্যান্ডোমের বল স্ক্যোয়ার লেগে মারতে গিয়ে ক্যাচ তুলে ফিরলেন ২৭ রানে। দলের রান ৮ওভারে ৮৯। তাড়াতাড়ি ফিরে গেলেন রোহিত ৬৫ রানে। কোহলি শ্রেয়সের লড়াই চলল। কিন্তু শ্রেয়স স্ট্যাম্পড হলেন একটু বেশি সাহসী হতে গিয়ে। তারপর কোহলি আর মনীশ পাণ্ডে। কিন্তু পরপর তিনটি উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়ে যায় বিরাটরা। পিচও ক্রমশ মন্থর হয়েছে। তারমধ্যেও বিরাট ২৬ বলে ৩৭ রান করে কভারে ক্যাচ দিয়ে ফিরলেন। শেষে চেষ্টা করেছিলেন মনীশ পাণ্ডে ও জাদেজা। কিন্তু রান ৫ উইকেটে ১৭৯এর বেশি এগোয়নি। সিরিজ জয় নিয়ে প্রশ্ন রয়ে গেল।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...