Wednesday, May 20, 2026

হ্যামিল্টনে হ্যামলিনের বাঁশি রোহিতের, টাই, সুপার ওভার, সিরিজ

Date:

Share post:

হ্যামিল্টনে সুপার ম্যাচ। যে ম্যাচ এক সময় মনে হচ্ছিল কিউই অধিনায়ক তাঁর সুপার ব্যাটিংয়ে অনায়াসে জিতে নেবেন, সেই ম্যাচের শেষ চার বলে রঙ বদলে দিলেন মহম্মদ শামি। ২টি উইকেট নিয়ে ম্যাচ টাই। শুরু সুপার ওভার। আবার উইলিয়ামসন। সুপার ওভারে ১৭রান করলেন মার্টিন গ্যাপ্টিলকে নিয়ে উইলিয়ামসন। অর্থাৎ ভারতকে জিততে গেলে করতে হবে ১৮। কিন্তু হিটম্যান রোহিত শর্মা থাকলে যে কোনও সুপার ওভার ইজ সেম ওভার। রাহুলকে নিয়ে নামলেন, এবং শেষ দুবলে পরপর দুটো ছক্কা মেরে জয় নিশ্চিত। রোহিত যেন হ্যামলিনের বাঁশিওয়ালা।

হ্যামিল্টনে শুধু ভারত ম্যাচ জিতল তাই নয়, সিরিজ জিতল। এই প্রথম নিউজিল্যান্ডে ভারত কোনও টি-২০সিরিজ জিতল। এই প্রথম সুপার ওভার খেলল ভারত। ফলে বাকি দুটি ম্যাচে ভারত যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ড কিন্তু ভারতের ১৮০ রানের টার্গেট সামনে রেখে গ্যাপ্টিল আর উইলিয়ামসন টানলেন। গ্যাপ্টিল (৩১) আউট হতে শেষ দিকে রস টেলারকে সঙ্গে নিয়ে ম্যাচ টেনে নিয়ে গেলেন। যখন মনে হচ্ছে জেতা শুধু সময়ের ব্যাপার, ঠিক তখনই ছন্দ পতন। পরপর আউট উইলিয়ামসন ৯৫ রস টেলার। তারপর শামির গেম চেঞ্জার ওভার। ম্যাচ টাই। সুপার ওভার। হিটম্যান জেতালেন ম্যাচ। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...