Sunday, June 7, 2026

‘দেশদ্রোহী’ সারজিল ইমামের হাত দুটো কেটে নিন, শাহকে পরামর্শ দিল শিবসেনা!

Date:

Share post:

সারজিল ইমামের মত দেশদ্রোহীরা আসলে পোকামাকড়। এদের দুটো হাত কেটে নেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সারজিলের হাত কাটার পরামর্শ দিল মহারাষ্ট্রের শাসক দল ও অধুনা কংগ্রেসের শরিক শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে লেখা হয়েছে, সারজিল ইমামের মত দেশের শত্রুরা আসলে পোকামাকড়। এদের হাত কেটে নিয়ে শাস্তি দিন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে শুধু রাজনীতি না করে এইসব দেশদ্রোহীদের সমুচিত শাস্তি কীভাবে দেওয়া যায় তা ভেবে দেখুন অমিত শাহ।

শিবসেনার ব্যাখ্যা, যে লোক ভারতের চিকেনস নেক দখল করে দেশকে ভাগ করার ডাক দেয় আগে তার হাত কাটা উচিত। দেশের মধ্যে কিছু দল ও সংগঠন গৃহযুদ্ধের পরিবেশ তৈরির জন্য শিক্ষিত ছেলেমেয়েদের বিচ্ছিন্নতাবাদী বানাতে চাইছে। এদের বিরুদ্ধে কঠোর মনোভাব নেওয়া দরকার। উল্লেখ্য, জেএনইউ-এর ছাত্র ও শাহিনবাগ আন্দোলনের অন্যতম আয়োজক সারজিল ইমাম হুমকি দিয়েছিলেন, 5 লাখ লোক সংগঠিত করতে পারলেই অসম ও উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাইরে বের করে দেখিয়ে দেবেন। বর্তমানে সারজিল দিল্লি পুলিসের হেফাজতে।

 

Related articles

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...