Saturday, April 25, 2026

CAA: কালো ব্যান্ড পরে রাষ্ট্রপতির ভাষণ শুনে সংসদে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

দলের সব সাংসদের হাতে কালো ব্যান্ড। নাগরিকত্ব আইন আর এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনার সময় শুক্রবার এভাবেই প্রতীকী প্রতিবাদ জানালেন কংগ্রেস সাংসদরা। দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এদিন একটা ব্লকে বসেছিলেন। কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য হাতে কালো ব্যান্ড পরেন সবাই। রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পরই সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সেখানে নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে থাকা সব দলকে সংসদে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেওয়া হয়। এই ধরনা-বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, অধীর চৌধুরী, আহমেদ প্যাটেল সহ দলের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা।

Related articles

H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

ফেল আমেরিকায় প্রবল সমস্যার সম্মুখীন হতে চলেছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা। কারণ তাঁরা নাকি আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। ৩৬...

প্রথম দফার ভোটে তৃণমূলের চতুর্মুখী লাভ, দাবি কুণালের; বাংলার দেখানো পথেই দেশে পরিবর্তন, আশাবাদী ললিতেশ

বাংলার প্রথম দফা নির্বাচনে রেকর্ড ভোটদানের হার নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। এত সংখ্যায় ভোট পড়ায় আখেরে চতুর্মুখী...

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South...

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ কমিশনের!

রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা (2nd Phase of West Bengal Assembly Election election) ভোটের চার দিন আগে নির্বাচন কমিশনের...