Tuesday, June 9, 2026

নির্ভয়া দোষীদের ফাঁসির মহড়া দিতে তিহার জেলে এলেন ফাঁসুড়ে পবন, চলছে প্রস্তুতি

Date:

Share post:

বৃহস্পতিবারই মীরাট থেকে দিল্লি এসে পৌঁছেছেন ফাঁসুড়ে পবন জল্লাদ। শুক্রবার সকালে তিহার জেলে ফাঁসির মহড়া দেবেন তিনি। শনিবার সকালে নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসি হচ্ছে ধরে নিয়েই আপাতত সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। বক্সার থেকে বিশেষ ধরনের মোম লাগানো দশটি দড়ি আনা হয়েছে। ফাঁসির সাজাপ্রাপ্তদের গলার মাপ নেওয়া হয়েছে। চারজনের দেহের সমান ওজনের বালি ও পাথর বস্তায় ভরে ফাঁসির মহড়া হবে। চার ধর্ষকের স্বাস্থ্যপরীক্ষাও হচ্ছে নিয়মিত। মনোবিদরা ক্লাসও নিচ্ছেন তাদের।

এদিকে ফাঁসি দেওয়ার আগে নিজের প্রতিক্রিয়ায় পবন বলেন, যে ঘৃণ্য অপরাধ করে একটা মেয়ের প্রাণ নিয়েছে এরা তার শাস্তি তো পেতেই হবে। এদের শাস্তি না দিলে নির্ভয়া ও তার বাবা-মার প্রতি চরম অবিচার করা হবে।

তিহার জেলে চূড়ান্ত প্রস্তুতি চললেও শনিবারই ফাঁসি হচ্ছে কিনা তা নিশ্চিতভাবে জানতে আজ আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। কারণ দোষীরা এখনও আইনি প্রক্রিয়াকে ফাঁসি পিছনোর কৌশল হিসাবে ব্যবহার করে চলেছে।


 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...