Site Logo

H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

EBBS Desk·
H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

ফেল আমেরিকায় প্রবল সমস্যার সম্মুখীন হতে চলেছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা। কারণ তাঁরা নাকি আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। ৩৬ মাস অর্থাৎ ৩ বছরের জন্য স্থগিত হতে পারে এইচ-১বি ভিসা (H1B visa)। আমেরিকান সংসদে এই প্রস্তাবে রিপাবলিকানরা (Republicans) একটি বিল পেশ করা করেছে। বিলটি পাশ হয়ে গেলে শুধুমাত্র ওই ভিসা স্থগিত হবে একইসঙ্গে কর্মসূচির আমূল সংস্কার হতে পারে।

Sponsored

Sranchi In Article

বিলটি হল ‘এন্ড এইচ-১বি ভিসা অ্যাবিউজ অ্যাক্ট অফ ২০২৬’। বিলে দাবি করা হয়েছে, মার্কিন নাগরিকদের ক্ষতি করছে এইচ-১বি ভিসা (H1B Visa)। ভারতীয়-সহ (Indian) বিভিন্ন দেশের নাগরিকদের জন্য মার্কিনিদের চাকরি পেতে সমস্যা হচ্ছে। এই কারণে এইচ-১বি ভিসা স্থগিত করে এর আমূল সংস্কার করা হোক। এই বিল পাশ হয়ে গেলে বার্ষিক এইচ-১বি কোটা ৬৫,০০০ থেকে কমে ২৫,০০০-এ করা হবে। এটি লটারি ব্যবস্থার পরিবর্তে মজুরি-ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া চালু এবং বার্ষিক ন্যূনতম বেতন ২,০০,০০০ ডলার নির্ধারণ করার কথাও বলা হয়েছে বিলে।

একইসঙ্গে কোনও ভারতীয়-সহ (Indian) কোনো বিদেশিকে চাকরি দেওয়ার সময় নিয়োগকর্তাদের নিশ্চিত করতে হবে যে তাঁরা কোনও আমেরিকান কর্মী খুঁজে পাননি। এছাড়াও জানাতে হবে যে, কোনও মার্কিন কর্মীকে তাঁরা ছাঁটাই করেননি। সেই সঙ্গে এই বিল এইচ-১বি কর্মীদের একাধিক চাকরিতে নিযুক্ত হওয়া থেকে বিরত রাখবে।

আরও পড়ুন : মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই ভিসা দেওয়া হয়। যা পরে আরও ৩ বছর বাড়িয়ে মোট ৬ বছর পর্যন্ত করা যায়। এইচ-১বি ভিসায় থাকাকালীন স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করা যায়।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →