Monday, May 11, 2026

ছাত্রী নিগ্রহে দিলীপের বিরুদ্ধে এফআইআর

Date:

Share post:

ছাত্রীকে হেনস্থার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের। শুক্রবার, প্রতিবাদী ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপি অভিনন্দন যাত্রায় তাঁর বিরুদ্ধে দিলীপ ঘোষ অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ সুদেষ্ণার।
বৃহস্পতিবার, পাটুলির মোড় থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করে বিজেপির শ্রমিক সংগঠন। হাজির ছিলেন রাজ্য সভাপতি। মিছিলের অনুমতি না থাকায় ব্যারিকেড করে রাখে পুলিস। মিছিলের শুরুতেই ‘NO NRC, NO CAA’ লেখা পোস্টার হাতে নিয়ে একাই দাঁড়িয়েছিলেন সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা। অভিযোগ, তাঁর নীরব প্রতিবাদের জেরে চড়াও হন বিজেপি সমর্থকরা। দিলীপ ঘোষ বিষয়টি এড়িয়ে গেলেও বিজেপি-র কর্মী সমর্থকরা সুদেষ্ণাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় পোস্টার। ওই পরিস্থিতিতে থেকে তাঁকে উদ্ধার করেন সাংবাদিক ও মহিলা পুলিশ।
পাটুলিতে কিছু না এবিষয়ে পরে বইমেলায় প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অন্য কিছু করেনি চোদ্দ পুরুষের ভাগ্য ভালো। অনেক সার্কাস বাগান পড়ে আছে। আমাদের কর্মীদের সামনে আসেন কেন? খবর হওয়ার জন্য না শহিদ হওয়ার জন্য? অনেক সহ্য করেছি এই ছেলেখেলা আর সহ্য করব না”।
বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা ছড়ায়। এর প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রতিবাদী ছাত্রী। নিজেকে অবশ্য কোনও রাজনৈতিক দলের সমর্থক বলতে নারাজ সুদেষ্ণা দত্তগুপ্ত।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...