Tuesday, May 12, 2026

নাথুরামের ‘উত্তরসূরি’কে পুরস্কার! সিদ্ধান্ত হিন্দু মহাসভার

Date:

Share post:

প্রকাশ্যে গুলি করার জন্য এবার পুরস্কার! সিদ্ধান্ত হিন্দু মহাসভার। বৃহস্পতিবার, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো বন্দুকবাজকে ‘সাহসিকতার’ জন্য পুরস্কৃত করতে চায় তারা। কারণ, এই তরুণ তাদের দলের একসময়ের সদস্য গান্ধী-হন্তা নাথুরাম গডসে-র যোগ্য উত্তরসূরি বলে মত হিন্দু মহাসভার। সংগঠনের মুখপাত্র অশোক পাণ্ডে সংবাদ মাধ্যমকে বলেন, এই ছেলেটির জন্য তাঁরা গর্বিত। তিনি জামিয়ার ‘অ্যান্টি ন্যাশনালদের’ মুখ বন্ধ করতে চেয়েছিলেন। অশোক পাণ্ডের মতে, শরজিলের মতো ‘দেশদ্রোহী’দের গুলি করেই মারা উচিত। বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের উপস্থিতিতেই গুলি চালায় বন্দুকবাজ। আহত হন কাশ্মীরি যুবক শাদাব ফারুক।
এদিকে, জামিয়ার বাইরে গুলিচালানোর ঘটনা নিয়ে নিয়ে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কে এই বন্দুকবাজকে টাকা জোগাল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...