Tuesday, May 26, 2026

ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’ সবথেকে বেশি উপভোগ করেছেন স্বয়ং পরিচালক

Date:

Share post:

বর্তমান বাংলা সিনেমার প্রথম সারির পরিচালক তিনি। এখনও পর্যন্ত ঝুলিতে ১৭টি ফিল্ম। কিন্তু সেইসব সিনেমা নয়, ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর শুটিং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উপভোগ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে শুরু হয় ‘ফেলুদা ফেরত’-এর শুটিং। উত্তরবঙ্গ সহ কাঠমাণ্ডুতেও হয়েছে শুটিং। তবে শুটিংয়ের শেষে আবেগতাড়িত হয়ে পড়েন পরিচালক।

শুক্রবার, টুইট করেন সৃজিত মুখোপাধ্যায়। ট্যুইটে লিখেছেন, ‘এখনও পর্যন্ত ১৭টা ছবি বানিয়েছি। আশা রাখি আরও কয়েকটা বানাবো। তবে ফেলুদা ফেরতের শ্যুটিংয়ের শেষদিনে এসে বুঝলাম এখনও পর্যন্ত এই ছবির শ্যুটিং করতে গিয়েই সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি।’

কিন্তু হঠাৎ কী কারণে শুটিং উপভোগ করলেন তিনি?
সৃজিতের কথায়, “প্রতিদিন শুটিংয়ের সময় ক্যামেরার পাশে আমার সঙ্গে একটা রোগা-পাতলা চেহারার ছেলে এসে বসত। বছর পনেরোর ওই ছেলেটাই মনিটরে তাকিয়ে শট ঠিক হয়েছে কি না সেসব জানিয়ে দিত। ভুল হলে ভ্রূ বাঁকাত। ভালো হলে মুচকি হেসে পিঠ চাপড়ে দিত। গল্পের বইয়ের পাতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত রোজ। ওই বাচ্চা ছেলেটাই আমায় পুরনো দিনের কথা মনে করিয়েছে”। ফেলুদার বই কেনার উত্তেজনা, নতুন বইয়ের গন্ধ, প্রথমবার সেই বই পড়ার রোমাঞ্চ, ফেলুদা-জটায়ু-তোপসের অদ্ভুত বন্ধন। এই সবকিছুই প্রতিদিন অনুভব করেছেন তিনি। আর সবচেয়ে মজার হল শেষবার শুটিংয়ে প্যাক আপ বলার পরেই উধাও হয়ে গিয়েছে ওই ছেলেটা। হয়তো পরের সিজনে আবার ফিরে আসবে।

ওয়েব সিরিজে পর্দায় ফিরছেন গোয়েন্দা প্রদোষ মিত্র। সঙ্গে দুই সাথী তোপসে এবং লালমোহনবাবু। এই ওয়েব সিরিজ দেখা যাবে আড্ডা টাইমসে। ওয়েব সিরিজের প্রযোজক সুরিন্দর ফিল্মস। ফেলু মিত্তিরের চরিত্রে অভিনয় করছেন টোটা রায় চৌধুরি। তোপসের চরিত্রে কল্পন মিত্র, লালমোহন গাঙ্গুলির চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এই দুই গল্প নিয়েই আসতে চলেছে ‘ফেলুদা ফেরত’।

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...