Sunday, May 10, 2026

জেল থেকে মুক্তি পেলেন ছত্রধর মাহাতো, নেপথ্য কারণ জানেন?

Date:

Share post:

  1. জঙ্গলমহলের একদা অবিসংবাদী নেতা ছত্রধর মাহাতোকে মনে আছে?
    প্রায় এক দশক পর শনিবার জেল থেকে মুক্তি পেলেন তিনি ।
    দীর্ঘ আইনি জটিলতা শেষে ২০০৯ সালের কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় গত বছরই কলকাতা হাইকোর্ট তার যাবজ্জীবনের সাজা কমিয়ে, ১০ বছর করেছিল। কিন্তু, তাঁর মুক্তির পথে বাধ সাধে ঘাটশিলার অন্য এক মামলা। ঘটনাচক্রে ঝাড়খণ্ডে সরকার বদল হওয়ার মাস দেড়েক কাটতে না কাটতেই ওই মামলাতেও মুক্তি পেলেন ছত্রধর। ফলে, ছত্রধর মাহাতোর লালগড়ে ফিরে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
    অসুস্থতার কারণে এতদিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার আইনি জটিলতা মিটতেই এসএসকেএম হাসপাতাল থেকে লালগড়ের বাড়িতে ফেরার তোড়জোড় শুরু করে দেন তিনি । যদিও প্রশ্ন উঠেছে, আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল পুনরুদ্ধারে রাজ্যের শাসকদলকে তিনি কতটা সাহায্য করতে পারবেন ।
    কলকাতা হাইকোর্ট যাবজ্জীবন খারিজ করে দেওয়ার পরেই ছত্রধরের পরিবার মুক্তির দিন গুনছিল। শনিবার ঘাটশিলার মামলায় তাঁর মুক্তির কাগজপত্র কলকাতায় পৌঁছায়। ছত্রধরের আইনজীবীরা দ্রুত কাগজপত্র নিয়ে যান প্রেসিডেন্সি জেলে। জেল কর্তৃপক্ষ কাগজপত্র খতিয়ে দেখে, পাঠিয়ে দেয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। তার পরই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পান ছত্রধর মাহাতো।রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, ঝাড়খণ্ডে বিজেপি সরকার থাকার কারণে এতদিন ছত্রধর মুক্তি পাচ্ছিলেন না। কিন্তু, পালাবদল হতেই কাকতালীয় ভাবে ছবিটা বদলে যায়।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...