শীতের কলকাতায় শচীন তেণ্ডুলকার। রেড রোডে একটি ম্যারাথনের উদ্বোধনে তিনি প্রতিযোগীদের উৎসাহ দিতে আসেন। শচীনের কথায়, আমার কাছে কলকাতা সব সময় স্পেশাল। আর যারা ম্যারাথনে নামছেন, তাঁদের বলব, আগের চেয়ে আরও সময় উন্নত করুন। এগিয়ে যান, সুস্থ থাকুন। দাদার শহরে এসে তাঁর সঙ্গে দেখা হবে না! শোনা যাচ্ছে দুপুরে দুজনের দেখা হতে পারে।

