Monday, May 11, 2026

করফাঁকি রুখতে এবার অনাবাসী ভারতীয়র সংজ্ঞা বদলাল কেন্দ্র

Date:

Share post:

করফাঁকি আটকাতে এনআরআই বা অনাবাসী ভারতীয় হওয়ার মাপকাঠি বদল করল কেন্দ্র সরকার। কোনও দেশেই আয়কর দেননা এমন অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে এই সংজ্ঞাবদল। এতদিন পর্যন্ত কোনও ভারতীয় নাগরিক বছরে 182 দিন দেশের বাইরে থাকলে অনাবাসী হিসাবে গণ্য হতেন। নতুন নিয়মে অনাবাসী ভারতীয় তকমা পেতে অন্তত 240 দিন দেশের বাইরে থাকতে হবে। এইসঙ্গে ভারত থেকে অন্য দেশে পাঠানো টাকার অঙ্ক 7 লক্ষ ছাড়িয়ে গেলে টিডিএস কাটা হবে। কেন্দ্র জানিয়েছে, কোনও দেশেই আয়কর দেন না এমন অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনতে আয়কর আইনে বদল ঘটানো হচ্ছে। রাজস্বসচিব অজয়ভূষণ পান্ডে জানান, বহু এনআরআই কাজের প্রয়োজনে সারা বিশ্বে ঘুরলেও কোথাও আয়কর দেন না। ভারতে এবার এঁদের আয়কর গুনতে হবে।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...