Sunday, May 10, 2026

স্ত্রীর ধড়হীন ‘মুণ্ডু’ নিয়ে থানায় সটান হাজির স্বামী! তারপর…

Date:

Share post:

স্বামীর হাতে স্ত্রীর ধড়হীন ‘মুণ্ডু’। এই মুণ্ডু নিয়েই স্বামী সটান হাজির থানায়। এরপর সেই ভাবেই স্বামী গাইল জাতীয় সঙ্গীত। ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কির। যুবককে ওই অবস্থায় থানায় দেখে চমকে গিয়েছেন জাহাঙ্গিরাবাদ থানার পুলিশও।

জাহাঙ্গিরাবাদ থানার পুলিশ জানিয়েছেন, শনিবার হঠাৎই কাটা মুণ্ডু থানায় হাজির হয় এক যুবক। তার কাছে মুণ্ডু চাইতে গেলে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠে এবং ‘ভারত মাতার জয়’ বলতে শুরু করে। দীর্ঘক্ষণ যুবকের সঙ্গে ধস্তাধস্তির পর তাকে গ্রেফতার করে মুণ্ডুটি হেফাজতে নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অখিলেশ রাওয়ত। ঘটনাটি পুরোটাই গৃহহিংসার পরিণতি। স্ত্রীকে হত্যা করার পর অভিযুক্ত তার মাথা কাটে বলে দাবি করে। তবে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-নৃশংস! ফের পঞ্চাশের এক মহিলাকে ‘ধর্ষণ’ করে ‘খুন’

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...