Saturday, May 2, 2026

ফের মধ্যরাতে গুলি চলল জামিয়ায়

Date:

Share post:

গত বৃহস্পতিবারের পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের গুলি চলল মধ্যরাতে। সূত্রের খবর, সিএএ-এর বিরুদ্ধে আন্দোলন চলাকালীন রবিবার মধ্যরাতে পাঁচ নম্বর গেটের কাছে গুলি চালায় দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। জামিয়া কো-অর্ডিনেশন কমিটির তরফ থেকে জানা গিয়েছে, হামলাকারীরা স্কুটারে চড়ে এসেছিল। তার মধ্যে থেকে একজন দুষ্কৃতীর পরনে ছিল লাল জ্যাকেট। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

এরপর সেখানে জামিয়া নগর ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে গিয়ে পৌঁছয়। গুলি চালানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বাইরে ফের শুরু হয় বিক্ষোভ। গত পাঁচ দিনে এই নিয়ে প্রায় তিন বার গুলি চলল দিল্লিতে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...