Tuesday, April 28, 2026

#Coronavirus : চিনে মৃত্যু বেড়ে ৩৬১

Date:

Share post:

করোনা ভাইরাসের জেরে মৃত্যু বেড়েই চলেছে চিনে। সূত্রের খবর, এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৬১। এই ভাইরাস চিন ছাড়াও ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। এরমধ্যে রয়েছে ভারত, ফিলিপিন্স।

স্থানীয় স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, চিনের হুবেই প্রদেশ করোনা ভাইরাস মহামারীর কেন্দ্রস্থল। রবিবার এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে নতুন করে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩৬১ জন।

গতকালই চিনের বাইরে ফিলিপিনস থেকেও উহান ফেরত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চিন সহ 26 টি দেশের প্রায় সাড়ে 14 হাজারের উপর মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর মিলেছে। এরমধ্যে উহান ফেরত ভারতের দুই আক্রান্তের চিকিৎসা চলছে কেরালায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ভাইরাস সংক্রমণকে বিশ্বস্বাস্থ্যে জরুরি পরিষেবা ঘোষণার পর আতঙ্ক তীব্র হয়েছে চিন ও অন্যান্য দেশে। ভাইরাস সংক্রমণের কারণে চিনের অর্থনীতির উপর বিরাট প্রভাব পড়েছে। একাধিক প্রদেশে স্বাভাবিক জনজীবন স্তব্ধ। অন্যান্য দেশের সঙ্গে চিনের বাণিজ্যিক যোগাযোগ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।প্রভাব পড়েছে শেয়ার বাজারে। চিনের প্রশাসন ও চিকিৎসক সমাজ যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তার মধ্যেই অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে ও কিছু ওষুধ কোম্পানির তরফে প্রতিষেধক আবিষ্কারের গবেষণা চলছে জোর কদমে।

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...