Tuesday, March 17, 2026

অকালে প্রয়াত হলেন দক্ষিণ 24 পরগণা তৃণমূলের তরুণ নেতা শ্রীমন্ত বৈদ্য

Date:

Share post:

অকালে প্রয়াত হলেন
দক্ষিণ 24 পরগণা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্য৷ তৃণমূলের এই তরুণ নেতার অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন সমগ্র জেলা৷ রবিবার দলের সভা ও মিছিল করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বজবজ বিবিআইটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে৷ ডায়মণ্ড হারবারের সাংসদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন শ্রীমন্ত। সাংগঠনিক দক্ষতা ও অভিষেকের সমর্থন তাঁকে দ্রুত রাজনীতিতে সামনের সারিতে নিয়ে আসে৷ তিনি ছিলেন বজবজ ব্লকের তৃণমূল সভাপতি। শ্রীমন্ত বৈদ্যর মৃত্যুতে গভীর
শোকপ্রকাশ করে বিধায়ক অশোক দেব বলেছেন, এই মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো।



spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...