Tuesday, April 7, 2026

দিল্লি ছাড়িয়ে এবার গুলি চলল টেক্সাস বিশ্ববিদ্যালয়ে, নিহত ২ মহিলা, জখম শিশু

Date:

Share post:

দিল্লির জামিয়া মিলিয়া এবং শাহিনবাগে তিনবার গুলি চালানো হয়েছে। এবার দেশ ছাড়িয়ে বিদেশে ঘটল এরকম গুলির ঘটনা। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ২ মহিলার। গুরুতর জখম এক শিশু।

পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডরমিটারির একটি ঘর থেকে মৃত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করা হয়। সেখানে গুলিতে জখম হয় ২ বছরের শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডালাসের কাছেই বিশ্ববিদ্যালয়ের কমার্স কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস সাসপেন্ড করা হয়েছে। এখনও পর্যন্ত আততায়ীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে ডরমেটারি থেকে বাকি সকলকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...