Tuesday, April 7, 2026

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কী হল আদিবাসী মহিলার?

Date:

Share post:

প্রতিবেশীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। নীতি পুলিশের ভূমিকায় স্থানীয়রা। পরিণামে আক্রান্ত আদিবাসী মহিলা। ঘটনাস্থল ত্রিপুরার গোমতি জেলার দেববারি গ্রাম।

শনিবার, বীরগঞ্জে স্থানীয়রা এক প্রতিবেশীর সঙ্গে ওই মহিলাকে ঘনিষ্ট অবস্থায় দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের। এরপরেই তাঁকে মারধর করা হয়। থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই স্থানীয়রা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করেন। আক্রান্ত ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আধিকারিক সুব্রত বর্মন জানান, গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।
ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর অবশ্য জানান, এখনও পর্যন্ত এবিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...