Friday, February 27, 2026

বিয়েতে আপত্তি পরিবারের,কিশোরীকে খুন করে আত্মঘাতী যুবক

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে এখনও নাবালিকা। তাই বিয়েতে আপত্তি জানিয়েছিলেন মেয়ের মা। কিন্তু মেয়েকে প্রথম দেখাতেই মনে ধরে যায় পাত্রের। তাই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বলে ওই যুবক। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দেয় ওই ছাত্রী। আর তারপরই ওই কিশোরীকে খুন করে আত্মঘাতী হল প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দুর্গাপুরে। মৃতার নাম মিতা কুণ্ডু।আত্মঘাতী যুবকের নাম অমিত শিট।
দুর্গাপুরের নিউটাউনশিপ এলাকার বাসিন্দা স্কুল পড়ুয়া মিতা কুণ্ডু। সঙ্গে একবার সম্বন্ধ দেখা হয়েছিল কিন্তু মেয়ে সবে দশম শ্রেণির ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই বিয়ে থেকে পিছিয়ে আসে মেয়ের বাড়ির লোক। মেয়ের মা জানিয়ে দেয়, মেয়ে নাবালিকা। এখন বিয়ে হবে না।
আর এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। মেয়েটির পরিবারের অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এরপরই ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয় অভিযুক্ত যুবক । বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে ওই ছাত্রীকে।তারপর নিজেও হাতে ও পেটে ছুরি চালিয়ে দেয় অমিত। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুলছাত্রী মিতার। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় অমিতের।

spot_img

Related articles

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...