Monday, May 11, 2026

ভয়াবহ ঘটনা শহরের বুকে, পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে যাওয়া শ্বশুরকে পিষে দিল দুষ্কৃতীরা

Date:

Share post:

রাতের শহর নিরাপদ নয়৷
কলকাতার বুকে ভয়াবহ ঘটনা৷ পুত্রবধূর সম্ভ্রমহানি ঠেকাতে প্রাণ দিলেন শ্বশুর৷

পূর্ব কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার গোবিন্দ খটিক রোডে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন এলাকার বাসিন্দা গোপাল প্রামানিক৷ সঙ্গে ছিলো তাঁর পরিবারের ৭জন, যার মধ্যে ৪জনই মহিলা৷ সেই সময় একটি অ্যাম্বুল্যান্স তাঁদের সামনে এসে দাঁড়ায়৷ ওই অ্যাম্বুল্যান্সে ছিল ২ জন৷ দু’জনই গাড়ি থেকে নেমে
গোপাল প্রামানিকের পুত্রবধূকে জোর করে অ্যাম্বুল্যান্সে তুলে নেওয়ার চেষ্টা করে৷ বাধা দেন বাকিরা৷ গোপালবাবু ওই অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে যান৷ অবস্থা বেগতিক দেখে ওই দুই দুষ্কৃতী অ্যাম্বুল্যান্সে উঠে পালানোর চেষ্টা করে৷ তখনও অ্যাম্বুল্যান্সের সামনে দাঁড়িয়ে গোপাল প্রামানিক৷ ওই দু’জন গাড়ি চালিয়ে দেয় গোপালবাবুকে ধাক্কা মেরেই৷ ধাক্কার ফলে অ্যাম্বুল্যান্সের সঙ্গেই আটকে যান গোপালবাবু৷ ওই অবস্থায় তীব্রগতিতে অ্যাম্বুল্যান্স ছুটতে থাকে৷ গাড়িতে তখনও আটকে গোপালবাবু৷ প্রায় ৩০০ মিটার ওই অবস্থায় গাড়ির সঙ্গে আটকে থাকার পর ছিটকে যান তিনি! অ্যাম্বুল্যান্স ততক্ষণে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে গোপাল প্রামানিককে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয়৷ গোপালবাবুর বাড়ি এলাকারই ৪৭, ক্রীস্টোফার রোডে৷

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই ট্যাংরা এলাকায় তীব্র উত্তেজনা৷ বুধবার সকালে পদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন৷ ওই অ্যাম্বুল্যান্স এবং দুই যুবকের এখনও কোনও খবর পায়নি পুলিশ৷
কলকাতার বুকে এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী!


Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...