Saturday, June 13, 2026

করোনা-আতঙ্ক: দিল্লিতে থাকলেও অটো-এক্সপোয় যোগদানে নিষেধ চিনা কর্মীদের

Date:

Share post:

বিশ্বের অন্যান্য সেরা গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে দিল্লির অটো এক্সপোয় যোগ দিতে হাজির হয়েছে চিনের প্রথমসারির ও জনপ্রিয় গাড়ি নির্মাতারাও। অটো এক্সপো উপলক্ষ্যে চিনা সংস্থাগুলির পক্ষ থেকে বহু কর্মী-আধিকারিকরাও ভারতে এসেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে এখানে ব্যবস্থাপনার কাজ করছেন তাঁরা। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি হয়েছে চিনা গাড়ি নির্মাতা সংস্থাগুলির ভারতে থাকা এই কর্মীদের উপর। বলা হয়েছে, অটো এক্সপো চলাকালীন তাঁরা যেন মেলাকেন্দ্রে না আসেন। ফলে বৃহস্পতি ও শুক্রবার নিজেদের গাড়ির বৈশিষ্ট্য দর্শকদের সামনে তুলে ধরার বদলে তাঁদের হোটেলবন্দি হয়েই কাটাতে হবে। এই নিষেধাজ্ঞার বিষয়ে অটো এক্সপো উদ্যোক্তাদের ব্যাখ্যা, চিনারা এখানে থাকলে বহু দর্শক আসবেন না জানাচ্ছিলেন। করোনা-আতঙ্কে মেলা ভেস্তে যাক আমরা চাইনি। তাই অংশগ্রহণকারীদের স্বার্থে চিনের প্রতিনিধিদের আসতে বারণ করা হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কোন পর্যায়ে পৌঁছেছে, এই ঘটনা তার প্রমাণ।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...