Monday, May 18, 2026

কাটোয়ায় গুলি করে খুন হলেন এক তৃণমূল কর্মী

Date:

Share post:

কাটোয়াতে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮ টা নাগাদ বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাটোয়ার তিন নম্বর ওয়ার্ডে রথীন বিশ্বাস এর দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটোয়া থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে , তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, তিনি এলাকার তৃণমূল কর্মী ও প্রোমোটারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রথীন’র (৩০) মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছে তাঁর পরিবার। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ ‌।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...