Friday, June 12, 2026

কাগজ না দেখাতে পারলেই ঘ্যাচাং ফু, ফের কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

কৃষ্ণনগরে দলীয় সভা থেকে ফের কেন্দ্রকে তোপ মমতার৷ বিজেপিকে বিঁধে মমতার খোঁচা, ‘কেউ বলছেন এনআরসি হবে না। আরেকজন বলছেন, এনআরসি হবে। এনআরসি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে। এরাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না। কাগজ দেখতে চাইছে। কাগজ না দেখাতে পারলেই ঘ্যাচাং ফু। আগে নিজেরা জন্মের সার্টিফিকেট দেখাক৷ আমরা সব মানুষকে নিয়ে চলি।’

কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকের এই জেলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে তা খতিয়ে দেখে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন দফতরের প্রধান সচিব রাজীব কুমারের কাছে। দফতরের প্রধান সচিব হিসেবে তাঁর প্রথম প্রশাসনিক বৈঠকে খানিকটা অপ্রতিভ রাজীব বলেন, ‘কল্যাণীতে তিনটি আইটি পার্ক আছে। এর মধ্যে একটি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষের পথে। কিন্তু সেখানে এখনও সব জায়গা ভর্তি হয়নি। সেটি দেখা হচ্ছে। খুব শীঘ্রই হয়ে যাবে।’একথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিক আছে দেখে নাও।’ প্রশাসনিক মহলের মতে, এদিনই প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজীব। ফলে খানিকটা অপ্রতিভ ছিলেন।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...