Sunday, June 14, 2026

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে অপ্রতিভ রাজীবকুমার, কেন জানেন?

Date:

Share post:

কৃষ্ণনগরে বুধবার প্রশাসনিক বৈঠকে এই জেলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে তা খতিয়ে দেখে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানতে চাইলেন দফতরের প্রধান সচিব রাজীব কুমারের কাছে। যিনি কলকাতার নগরপাল ছিলেন । বৈঠক তখন ৪৫ মিনিট গড়িয়েছে । দফতরের প্রধান সচিব হিসেবে তাঁর প্রথম প্রশাসনিক বৈঠকে খানিকটা অপ্রতিভ রাজীব বলেন, ‘কল্যাণীতে তিনটি আইটি পার্ক আছে। এর মধ্যে একটি পার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষের পথে। কিন্তু সেখানে এখনও সব জায়গা ভর্তি হয়নি। সেটি দেখা হচ্ছে। খুব শীঘ্রই হয়ে যাবে।’একথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিক আছে দেখে নাও।’ প্রশাসনিক মহলের মতে, এদিনই প্রথম প্রশাসনিক বৈঠকে যোগ দেন রাজীব। ফলে খানিকটা অপ্রতিভ ছিলেন। যদিও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...