Sunday, May 17, 2026

জগমোহনের অলঙ্কৃত পদে পুত্রর অভিষেক

Date:

Share post:

মাত্র ৩৮ বছর বয়সে সিএবি প্রেসিডেন্ট। রাজ্য ক্রিকেট সংস্থায় সবচেয়ে কম বয়সে মসনদে বসলেন অভিষেক ডালমিয়া। প্রয়াত সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পুত্র। বুধবার সিএবির বিশেষ সভায় দায়িত্ব নিলেন অভিষেক। সিএবি সচিবের দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। মেয়াদ ২০২১-এর অক্টোবর। বিশেষ বৈঠকে অন্য কোনও নাম না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তাঁরা মাত্র ১৫মিনিটেই। দায়িত্ব পেয়ে অভিষেক জানালেন তাঁর নতুন পরিকল্পনার কথা।

১. রাজ্য ক্রিকেটে একটি টি-২০লিগ হবে।
২. কলকাতা আর বাইরের কিছু দল নিয়ে হতে পারে বেঙ্গল ক্রিকেট লিগ।
৩. সংস্কার হবে ইডেনের। ২০২১ এর টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপের আগে ইডেনের বাইরেরও কিছু পরিবর্তন হবে। বৃষ্টি হলে যাতে দ্রুত মাঠ শুকোয় তারজন্য মাঠের নিচে বালির স্তর তৈরি করা হবে।
৪. এখন ইডেনে রয়েছে দুটি ড্রেসিংরুম। সেটি চারটি হবে।
৫. ২০২১-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ হতে পারে ইডেনে। সেই ম্যাচকে সামনে রেখে ইডেন সাজানো হবে।
৬. ভিশন-২০২০-র পরিবর্তে ভিশন-২০২৫ করা হবে।

এদিনের সভায় ছিলেন সৌরভ। মিটিং শেষ করে লন্ডনে উড়ে গেলেন স্ত্রী-কন্যাকে নিয়ে। লন্ডন থেকে তিনি নিউজিল্যান্ড যাবেন কোহলিদের টেস্ট সিরিজের সময়।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...