Tuesday, May 12, 2026

আদিবাসী বালককে দিয়ে জুতো খোলানো বিতর্কে তামিলনাড়ুর মন্ত্রী

Date:

Share post:

আদিবাসী বালককে দিয়ে জুতো খোলানোয় এবার বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর বনমন্ত্রী তথা এআইডিএমকে নেতা দিন্দিগুল শ্রীনিবাসন। হাতিদের জন্য তৈরি পুনর্বাসন ক্যাম্পের উদ্বোধনে যান তিনি। সেখানে গিয়ে আদিবাসী বালককে দিয়ে জুতো খোলালেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

বৃহস্পতিবার থেপ্পাক্কাডুর মুদুমালাইয়ে হাতিদের জন্য তৈরি একটি পুনর্বাসন ক্যাম্পের উদ্বোধনে যান দিন্দিগুল। ক্যাম্পের ভিতরে একটি মন্দিরে পুজো দিতে যান। তখনই এক মাহুতের ছেলেকে ডেকে তাঁর জুতো খুলে দিতে বলেন। নবম শ্রেণির ওই ছাত্র মন্ত্রীর কথা শোনে জুতো খুলেও দেয়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এমনকী সহযোগী বিজেপির নেতারাও এই ঘটনায় তাঁর পাশে দাঁড়াননি। যদিও এই প্রসঙ্গে মন্ত্রী দিন্দিগুলের নিজের সাফাই গেয়েছেন। তাঁর কথায়, ওই ছেলেটি আমার নাতির মতো।

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...