Sunday, June 7, 2026

আইপিএল শেষ আর্চারের, মাথায় হাত রাজস্থান রয়্যালসের

Date:

Share post:

বিশ্বকাপে গতির ঝড়ে ব্যাটসম্যানদের পরাস্ত করে খুব অল্প সময়েই তারকা হয়ে উঠেছেন জফরা আর্চার। তবে অল্প সময়ের এই ক্যারিয়ারে চোটের কবলে পড়ে বেশ ভুগতে হচ্ছে এই পেসারকে। আগামী প্রায় ৫ মাস মাঠে দেখা যাবে না এই ইংলিশ পেসারকে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও আইপিএল খেলতে পারবেন না তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার সময়েই এই চোট লাগে । টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন আর্চার। পরে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। ফলে দেশেই ফিরে যান এই পেসার। তখনই ধারণা করা হচ্ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে এবং স্ক্যানের রিপোর্টের পর সেটাই নিশ্চিত হয়েছে।
ডান হাতের কনুইয়ের হাড়ে ব্যথায় ভুগছেন আর্চার।
শুধু তাই নয়, আগামী মার্চ মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না এই গতি তারকার।তবে অস্ত্রোপচার করতে লাগবে কিনা তা জানানো হয়নি।
আইপিএল থেকে আর্চার ছিটকে যাওয়ায় ক্ষতি হল রাজস্থান রয়্যালসের। ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল-এ অভিষেক ঘটেছিল আর্চারের। ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আইপিএল-এ ১১টি উইকেটের মালিক ছিলেন তিনি। তাঁর মতো বোলারকে দলে না পাওয়া বড় ক্ষতি যে কোনও দলের কাছে। আইপিএল-এ রাজস্থান রয়্যালস যেমন আর্চারের অভাব অনুভব করবে

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...