Wednesday, April 15, 2026

ইনি ফুটবলার না মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

কোনও মুখ্যমন্ত্রী এভাবে পায়ে বল নাচাবেন, তা অন্তত ভারতের মাটিতে ভাবা দুষ্কর। আর সেটা করেই চমক লাগিয়ে দিলেন মনিপুরের মুখ্যমন্ত্রী নগদোম্বাম বীরেন সিং। ছিল একটি প্রদর্শনী ম্যাচ, মুখ্যমন্ত্রী একাদশ বনাম মনিপুর মুখ্যসচিব একাদশ। বুট, জার্সি পড়ে মাঠে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। খেলার আগে শুরু করেন বল নিয়ে প্র্যাকটিস, জাগলিং। আঁকা বল নিয়ে তার এই কষ্টের ভিডিও নিজের ট্যুইটারে তুলে দেন। তাই দেখে খুশিতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ক্রীড়ামন্ত্রী কিরণ রিজ্জু। প্রশংসায় ভরে যাওয়া ইন বক্সে গুণমুগ্ধরা লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী এত বড় ফুটবলার জানা ছিল না! মণিপুরের মুখ্যমন্ত্রী তরুণ বয়সে ফুটবল খেলতেন। মণিপুরের বিভিন্ন টুর্নামেন্টে খেলে বেড়াতেন মিডফিল্ডার হিসাবে।

Related articles

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালতে পিছল DA মামলার শুনানি

ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া DA বাবদ ইতিমধ্য়েই ৬০০০ হাজার...

১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

১৮০ জন কিশোরীকে যৌন নির্যাতনের (Sexual Abuse Case) অভিযোগে গ্রেফতার যুবক(Mumbai Crime)। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে...

প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর 

বাংলার নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই...

বাংলা দিবসের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট, নববর্ষে সম্প্রীতির বার্তা অভিষেকের 

পয়লা বৈশাখ মানেই নতুন স্বপ্ন আর আশা নিয়ে বাঙালির নববর্ষের (Bengali New Year Day) পথ চলা শুরু। রাজ্যের...