Wednesday, April 15, 2026

পরীক্ষাকেন্দ্রে অশান্তি, বাতিল বিএ প্রথমবর্ষের পরীক্ষা

Date:

Share post:

মোবাইল ও ব্যাগ নিয়ে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় নিয়ে চরম উত্তেজনা মুর্শিদাবাদের হরিহরপাড়া কলেজের। ঘটনার জেরে বাতিল হল পরীক্ষা। আমতলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রদের পরীক্ষার সিট পড়েছিল হরিহরপাড়া কলেজে। শুক্রবার, পরীক্ষার হলে ঢোকার সময় ছাত্রছাত্রীরা ব্যাগ এবং মোবাইল নিয়ে ঢুকতে চাইলে কলেজ কর্তৃপক্ষ বাধা দেয়। তার পরেই শুরু হয় চরম উত্তেজনা। বিক্ষোভের পাশাপাশি, কলেজে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। পরে হরিহরপাড়ার বিডিও ও জেলা পরিষদের সভাধিপতি গিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা বাতিল করেন। কিন্তু প্রশ্ন উঠেছে স্নাতকস্তরের পরীক্ষা একটি কলেজে বাতিল হওয়ায়, বাকি কলেজেগুলির ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে? চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন-‘হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি থাকলে এমনই হয়’, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

Related articles

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালতে পিছল DA মামলার শুনানি

ফের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া DA বাবদ ইতিমধ্য়েই ৬০০০ হাজার...

১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

১৮০ জন কিশোরীকে যৌন নির্যাতনের (Sexual Abuse Case) অভিযোগে গ্রেফতার যুবক(Mumbai Crime)। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে...

প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর 

বাংলার নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ইতিমধ্যেই...

বাংলা দিবসের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট, নববর্ষে সম্প্রীতির বার্তা অভিষেকের 

পয়লা বৈশাখ মানেই নতুন স্বপ্ন আর আশা নিয়ে বাঙালির নববর্ষের (Bengali New Year Day) পথ চলা শুরু। রাজ্যের...