Monday, April 27, 2026

বিধানসভায় রাজ্যপালের অ্যান্টিক্লাইম্যাক্স! কৃতিত্ব পার্থর?

Date:

Share post:

প্রথা মেনে রাজ্যের দেওয়া ভাষণ দাড়ি, কমা মেনে পাঠ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তারপরে প্রথা ভাঙলেন তিনি। বেরিয়ে যাওয়ার বদলে তিনি সোজা চলে যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে। সেখানে তখন উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনজনের মধ্যে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয়। সূত্রের খবর, দুজনের মধ্যে রাজ্য ও রাজভবনের মধ্যে সংঘাত এড়িয়ে সমন্বয় গঠন করে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এই পরিস্থিতিতে সম্পর্কের যে বরফ জমেছিল, তা গলেছে বলেই মত রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, এবিষয়ে মূল উদ্যোক্তা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বেশ কয়েকদিন ধরেই রাজ্যপালের সঙ্গে সরকারের সমন্বয়ের কাজটি করেন। নিজে রাজভবনে যান, সঙ্গে নিয়ে যান অর্থমন্ত্রী অমিত মিত্রকে। মুখ্যসচিবকে পাঠান। এবং তিনি যে সফল, তার সবচেয়ে বড় উদাহরণ হল, রাজ্যপালের বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার বিদায় মুহূর্তের ফ্রেম। সেখানে মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন। হাসিমুখে সৌজন্য বিনিময় করেন। আর দলীয় সূত্রে খবর একশোয় ১০০ পেয়েছেন পার্থ।

বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ রাজ্যপালকে নিয়ে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। এরপর একটিও শব্দ উচ্চারণ না করে সকলকে প্রতি নমস্কার করে রাজ্যপাল গাড়িতে উঠে বিধানসভা থেকে বেরিয়ে যান।
এমনকী, রাজ্যপাল যিনি যে কোনও বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন। সেখানে এদিন সাংবাদিকদের সামনে তিনি কোনও কথাই বললেন না। এখন এই অ্যান্টিক্লাইম্যাক্স নিয়েই জল্পনা শুরু হয়েছে।

বিরোধীরা অবশ্য এটাতেও তৃণমূল-বিজেপি গোপবন আঁতাত দেখছে। তাদের মতে, রাজ্যকে অস্বস্তি না ফেলার জন্য মঙ্গলবার রাতে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের তরফে ফোন আসে রাজভবনে। আর সেটা মেনেই আগে যাই বলুন না কেন, তিনি বিধানসভায় রাজ্যের পাঠানো স্বাগত ভাষণই পাঠ করেন। কারণ, যাইহোক রাজ্যপালের এই প্রথা মানা অ্যান্টিক্লাইম্যাক্স নিয়ে জোর তরজা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন-রাজ্যের খসড়া বক্তৃতা হুবহু পড়লেন ধনকড়!

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...