Sunday, May 17, 2026

মারধরের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি, তদন্তে নিমতা থানার পুলিশ

Date:

Share post:

ছেলের সামনেই শুরু হয় মারধর। মারধরের জেরে প্রাণ হারালেন বিকাশ মাঝি। ঘটনাস্থল নিমতা থানার বিরাটির উত্তর সপ্তগ্রাম।

বিকাশের ছেলের অভিযোগ, বিকাশকে টেনে-হিঁচড়ে বেধড়ক মারধর করে স্থানীয় সুজয় দাস সহ আরও দুই মহিলা। তখনই জ্ঞান হারায় বিকাশ। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকাশকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, খুন করা হয়েছে বিকাশকে। খবর যায় নিমতা থানায়। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত দুই মহিলা সহ সুজয়। ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তাঁরা। দোষীদের শাস্তির দাবিতে এদিন এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-কামারপুকুর কলেজ চত্বরেই কেন আক্রান্ত ২ পড়ুয়া?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...