Saturday, June 27, 2026

কামারপুকুর কলেজ চত্বরেই কেন আক্রান্ত ২ পড়ুয়া?

Date:

Share post:

আবারও উত্তপ্ত কামারপুকুর কলেজ। প্রথম এবং দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে কলেজ চত্বরে মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার কলেজে ফর্ম পূরণ করতে যান ওই দুই ছাত্র। তখনই তাঁদের শৌচালয়ে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, দ্বিতীয় বর্ষের সাদ্দাম মণ্ডল এবং প্রথম বর্ষের আমির আলি শেখ শুক্রবার কলেজে গেলে ছাত্র সংসদের সদস্যরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় আহত দুই ছাত্রকে। কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে।

আক্রান্ত সাদ্দাম মণ্ডল বলেন, ‘‘আজ আমি কলেজে সেকেন্ড ইয়ার থার্ড সেমের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে এসেছিলাম, তখনই ছাত্র সংসদের ছেলেরা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে মারধর করে। উইকেট আর পাইপ দিয়ে পায়ে আর মাথায় মারে।’’ এ বিষয়ে ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সমর ঘোষের পালটা অভিযোগ, ওই ছাত্ররা কলেজে গিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে ঝামেলা করে। কলেজে কাউকে মারধর করা হয়নি বলেও দাবি করেছেন জিএস। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন-রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন বন্ধে ৫ বছরের জেল এবং ৫০ লাখ টাকা জরিমানা !

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...