Saturday, April 4, 2026

বিরাটদের টার্গেট ২৭৪

Date:

Share post:

টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কোহলি। মাঠের বাইরে রেখে আসেন মহম্মদ শামিকে। আর নিউজিল্যান্ডের ৬ফুটের ফাস্ট বোলার কিল জেমিয়েসন খেলছেন প্রথম একদিনের ম্যাচ। কুলদীপকে বাইরে রেখে চহ্বালকে নিয়ে কোহলি নামেন মাঠে।

১৪৩ রানে ছিল এক উইকেট। ১৮৩ রানে ৬ উইকেট। এক সময় মনে হচ্ছিল ২২৫-২৩০- এর বেশি এগোতে পারবে না কিউইরা। কিন্তু এদিনের ম্যাচে পৃথিবী সেরা দ্বিতীয় ব্যাটসম্যান রস টেলার অন্যরকম ভেবেছিলেন। তিনি আর জেমিয়েনসন দলের রানকে টেনে নিয়ে গেলেন ২৭৫-এ। রস টেলর ৭৪ বলে ৭৩ রান আর জেমিয়েনসন ২৪ বলে ২৫ রান করে দলের রানকে টেনে নিয়ে গেলেন ২৭৩-এ। তার আগে অবশ্য গ্যাপ্টিলের ৭৯ রানের ইনিংসের কথা বলতে হবে। অর্থাৎ কোহলিদের টার্গেট ২৭৪। অসাধারণ বোলিং করলেন জাদেজা। সেইসঙ্গে ফিল্ডিং করলেন চাবুকের মতো। রান আউট করলেন। রান আটকালেন। ১০ ওভারে ৩৫ রান খরচ করে এক উইকেট। চহ্বাল নিলেন ৩ উইকেট, আর শার্দুল একটু বেশি রান খরচ করলেও তুলে নিলেন ২ উইকেট। দেখার বিষয় ভারতের পৃথ্বী আর মায়াঙ্ক জুটি আজ কেমন শুরুয়াৎ করেন।

আরও পড়ুন-কাল ফের সুপার মুন!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...