Thursday, May 14, 2026

ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন খোদ মেয়র-ডেপুটি মেয়র

Date:

Share post:

ডেঙ্গু সচেতনতা বাড়াতে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে মিছিল করলেন মেয়র ফিরহাদ হাকিম। এলাকার মানুষদের সঙ্গে নিয়ে মিছিলে হাঁটেন তিনি। হাতে হোডিং-পোস্টার নিয়ে মিছিলে হাঁটেন সাধারণ মানুষ। স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরা। কলকাতা পুরসভার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই মিছিলের।

কীভাবে মশাবাহিত রোগ থেকে রেহাই পাওয়া যাবে তারই পাঠ দেওয়া হয় এদিন। বছরের কোনও নির্দিষ্ট দিন নয়, গোটা বছর সচেতন থাকার জন্য মানুষকে অনুরোধ করেন খোদ ফিরহাদ হাকিম।

একইভাবে নিজের ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সজাগ করতে পথে নেমেছিলেন পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি এলাকাবাসীদের নিয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য অভিনব মিছিল করেন।

আরও পড়ুন-ভোট দিলেন সোনিয়া-রাহুল প্রিয়াঙ্কা, জামিয়া নগর শাহিনবাগের বুথগুলিতে লম্বা লাইন!

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...